দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে র‍্যাপার বাদশা

Date: 2026-03-24
news-banner

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা। কয়েক বছর ধরে পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই সম্পর্ক পূর্ণতা পেল।

মঙ্গলবার ইশার মা পুনম রিখি সামাজিক মাধ্যমে নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। বর-কনে বেশে দুজনকে বিয়ের রীতি পালন করতে দেখা যাচ্ছে সেখানে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাদশার পরনে ছিল বাদামী রঙের কুর্তা এবং সোনালি রঙের পাগড়ি। অন্যদিকে, ইশা সেজেছিলেন লাল রঙের সালোয়ার স্যুটে। দু'হাত থেকে ঝুলছে সোনালি চুড়ি। বর-কনের গলাতে ছিল বরমালা।

বিয়ে ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রির একটি অংশ বলছে, সম্ভবত বেশ কিছু দিন আগেই বিয়ে সেরেছেন তারা। বিয়ের এই ছবি সম্পতি সময়ের নয়। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া ভাবে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে বিয়ের বিষয়ে এখন পর্যন্ত বাদশা বা তার স্ত্রী ইশা আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

বাদশা ও ইশা রিখি। ছবি: ইন্সটাগ্রাম

২০২০ সালে প্রথম স্ত্রী জেসেমি গ্রেস ম্যাসি সিংয়ের সাথে বিচ্ছেদের পর বাদশার সঙ্গে পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির প্রেমের গুঞ্জন ছড়ায়। চার বছর আগে বন্ধুর এক পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার, সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম।

২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ ছবির মাধ্যমে ইশার অভিনয় যাত্রা শুরু হয়। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নওয়াবজাদে’ ছবিতেও কাজ করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

advertisement image

Leave Your Comments

Trending News