ট্রাম্পের হুমকির পর ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণ

Date: 2026-01-03
news-banner

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। আজ শনিবার দেশটির স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারাকাসে সিএনএনের সংবাদদাতা বলেন, ‘বিস্ফোরণ এত জোরে ছিল যে, ঘরের জানালা কাঁপছিল। শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।'

সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন। রাতে কারাকাসে বিস্ফোরণ সম্পর্কে ট্রাম্প প্রশাসন অবগত।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলার ওপর কয়েক সপ্তাহ ধরে চাপের পর এমন হামলার ঘটনা ঘটল। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রশাসনের বিরুদ্ধে মাদকপাচার ও আমেরিকায় অনুপ্রবেশের অভিযোগ করে আসছেন।

কারাকাসে প্রথম বিস্ফোরণ হয় স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে। সিএনএনের একটি ভিডিওতে দেখা গেছে, মধ্যরাতে কারাকাস শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে।ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ইফেক্টো কোকুয়ো এবং তাল কুয়াল ডিজিটাল জানিয়েছে, কারাকাসের উত্তরে এবং উপকূলীয় লা গুয়াইরা ও মিরান্ডার হিগুয়েরোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments

Trending News