প্রতিদিন কতটা আলু খাওয়া নিরাপদ?

Date: 2026-02-05
news-banner

প্রায় সব তরকারিতেই আলু লাগে। ঝোল, ভাজা, তরকারি থেকে শুরু করে আলু দিয়ে নানা পদ তৈরি হয়। কিন্তু প্রতিদিন আলু খাওয়া কি শরীরের জন্য আদৌ উপকারী?

পুষ্টিবিদদের মতে, আলু পুরোপুরি এড়িয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বরং সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে রান্না করে খেলে আলু শরীরের জন্য উপকারী হতে পারে। সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে মাঝারি আকারের এক থেকে দুইটি আলু খেতে পারেন। ওজনের হিসাবে বলতে গেলে তা প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম। তবে শ আলু যেন ভাজা বা অতিরিক্ত তেল-মসলায় রান্না করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকা জরুরি। 

আলুতে থাকা শর্করা, শরীরকে শক্তি জোগায়। এ কারণে যারা দিনভর পরিশ্রমের কাজ করেন তাদের জন্য আলু ভালো শক্তির উৎস হতে পারে। পাশাপাশি এতে থাকা ফাইবার হজমের সমস্যা কমাতে সাহায্য করে। নিয়মিত পরিমিত পরিমাণে আলু খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকে।

আলুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই খনিজ হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্যও উপকারী। এছাড়াও আলুতে থাকা ভিটামিন সি ও ভিটামিন বি৬ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। 

আলুর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে বেশি। এ কারণে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আলু খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীদের অল্প পরিমাণে এবং অন্যান্য শাকসবজির সঙ্গে মিশিয়ে আলু খাওয়া উচিত।

যারা ওজন কমানোর চেষ্টা করছেন, আলু নিয়ে তাদেরও সতর্ক থাকা দরকার। সিদ্ধ বা অল্প তেলে রান্না করা আলু পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, চিপস বা বেশি তেলে ভাজা আলু ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন।

advertisement image

Leave Your Comments

Trending News