গরম চা-কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেছে? সমাধান করবেন যেভাবে

Date: 2026-02-05
news-banner

অনেক সময় তাড়াহুড়ায় চা-কফি খেতে গিয়ে জিভ পুড়ে যায়। তাৎক্ষণিক উপশম পেতে কী করবেন অনেকেই তা বুঝতে পারেন না। পোড়া জিভের জ্বালা কমাতে এবং দ্রুত নিরাময়ে ঘরোয়া কিছু সমাধান বেছে নিতে পারেন। যেমন-

ঠান্ডা পানির ব্যবহার: জিভ পোড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি মুখে নিয়ে ২-৩ মিনিট ধরে রাখুন। কুলকুচি না করে ঠান্ডা পানি কিছুক্ষণ মুখে আটকে রাখুন। এতে জিভের তাপ এবং জ্বালা কমে যাবে ।

বরফের টুকরো: বরফের টুকরো ভেঙে পোড়া অংশে আলতো করে ধরুন বা কিছুক্ষণ চুষুন। তাহলে দ্রুত আরাম পাবেন। এটি ব্যবহারে ক্ষতস্থানকে অসাড় করে দেয়, ফলে ব্যথা কম অনুভূত হয়।

মধু ও চিনি: জিভের পোড়া অংশে এক চামচ মধু বা সামান্য চিনি লাগাতে পারেন। এতে জ্বালা কমে কমবে। কারণ মধুতে থাকা উপাদান ক্ষত নিরাময়ে সাহায্য করে।

ঠান্ডা দুধ: ঠান্ডা দুধ বা দই মুখের পোড়া অংশে লাগালে বা পান করলে আরাম পাওয়া যায়।
লালা ব্যবহার: মুখের লালা বা থুতু একটি প্রাকৃতিক উপশমকারী। পোড়া জায়গাটি মুখের তালুর সঙ্গে লাগিয়ে রাখলে ব্যথা কমতে পারে।
পরবর্তী যত্ন ও সতর্কতা
লবণ পানি দিয়ে কুলিকুচি: হালকা গরম পানিতে লবণ মিশিয়ে আলতো করে কুলিকুচি করুন। এতে মুখের ভেতরের সংক্রমণ কমে যাবে এবং ক্ষত দ্রুত শুকাবে।
নরম খাবার খাওয়া: পোড়া জিভ ঠিক না হওয়া পর্যন্ত খুব গরম, ঝাল, বা মসলাদার খাবার এড়িয়ে চলুন। দই, আইসক্রিম, বা স্মুদির মতো ঠান্ডা ও নরম খাবার খান।

যা করবেন না
পোড়া জিভ নিয়ে খুব গরম পানীয়, সাইট্রাস জাতীয় ফল (লেবু, কমলা), বা খুব বেশি ঝাল খাবার খাবেন না, এতে জ্বালা বেড়ে যেতে পারে।

advertisement image

Leave Your Comments

Trending News