আবীরের সঙ্গে ‘লাগে উরাধুরা’ গায়িকার নতুন গান, এআই দিয়ে ভিডিও নির্মাণ

Date: 2026-02-05
news-banner

আসছে ভালোবাসা দিবস  উপলক্ষে প্রকাশ  পাচ্ছে ব্যান্ড এক্সকেইপের নতুন গান ‘আমি পাখি হবো’। যেখানে প্রথমবার একসঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ ও দেবশ্রী অন্তরা। এ আইয়ের সহায়তায় ভিডিও নির্মাণ করা হয়েছে।

 গানটির কথা লিখেছেন গীতিকার-সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডটির গিটারিস্ট কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাট্স প্রোডাকশন।

গানটি শুধু ভালোবাসা দিবসের জন্য নির্মিত গান নয়; এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস (মিউজিক উইদাউট পাসপোর্ট)’ শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ। 

গানটি নিয়ে আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালোলাগবে বলে আমার বিশ্বাস।

২০২৪ সালে প্রীতমের সঙ্গে মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমায় তাঁর প্লেব্যাক গান ‘লাগে উরাধুরা’ ব্যাপক জনপ্রিয়তা পান  দেবশ্রী অন্তরা।  পর দীর্ঘ সময় ধরে তাঁকে সংগীতে দেখা যায়নি। এই গান নিয়ে বিরতি ভাঙছেতার।  দেবশ্রীর ভাষ্য, ‘‘লাগে উরাধুরার পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনও আমাকে ছাড়েনি। আমি পাখি হবো গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’র ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’

advertisement image

Leave Your Comments

Trending News