মঠবাড়ীয়ায় ২ প্লাটুন নৌবাহিনী সদস্য মোতায়েনের নির্দেশ ইসির

Date: 2026-02-05
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার উপকূলের নিকটবর্তী ১০টি ভোটকেন্দ্রে ২ প্লাটুন নৌবাহিনী সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পাঠানো হয়েছে।

বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুর-৩ নির্বাচনিী এলাকার মঠবাড়ীয়া উপজেলার উপকূলের নিকটবর্তী ১০টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন নৌবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। 

চিঠিতে বলা হয়, বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে নৌবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করা হবে।

advertisement image

Leave Your Comments

Trending News