নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে: কক্সবাজারের জেলা প্রশাসক

Date: 2026-02-06
news-banner

নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। আজ বৃহস্পতিবার দুপুরে টেকনাফ পৌরসভার সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচনের সব প্রস্তুতি শেষ- জানিয়ে রিটার্নিং কর্মকর্তা (ডিসি) জানান, সবচেয়ে ভালো এবং দক্ষ কর্মকর্তাদের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচন চলাকালে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরপেক্ষভাবে ভোট গ্রহণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ভোটারদের ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটারদের মাঝে কালো টাকা ছিটানো হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এসব রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনের আওয়ায় আনা হবে। পাশাপাশি টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কেন্দ্রগুলোতে নৌবাহিনী ও কোস্টগার্ড প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সব মিলিয়ে আমরা আশা করছি, কক্সবাজার জেলায় আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রকিবুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম উপস্থিত ছিলেন

advertisement image

Leave Your Comments

Trending News