তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রাণীদের নিয়ে দিপংকর দীপনের প্রত্যাশা

Date: 2025-12-25
news-banner

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

এদিকে তারেক রহমান দেশে ফেরার এই সময়ে তার কাছে প্রাণীদের কয়েকটা চাওয়া ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে ঢাকা অ্যাটাকখ্যাত নির্মাতা বলেন, আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন।

সেটা তার পোষা জেবুকে বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন - সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছে তারেক রহমান বিড়াল, কুকুর, সাপ সহ প্রতিটা প্রাণীর জীবনরক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী। প্রাণীদের প্রতি আমারও খানিকটা ভালবাসা আছে।

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিজের প্রত্যাশা জানিয়ে দীপন বলেন,  আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশে পথকুকুর- ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশু-পাখির জন্য সম্পূর্ণ আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন তৈরি হোক, প্রতিটি জেলায় যার শাখা থাকবে।

তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকল। আরো অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে- সেই কথা আপনাকে অনেকেই বলবে।

Leave Your Comments

Trending News