রাহুল গান্ধীর হাতে সাবেক সেনাপ্রধানের অপ্রকাশিত বই

Date: 2026-02-19
news-banner

ভারতের সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের স্মৃতিকথামূলক প্রকাশিতব্য বই ‘ফোর স্টারস অব ডেসটিনি’ নিয়ে দেশটিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশক প্রতিষ্ঠান বইটি বাজারে ছাড়ার আগেই এর পাণ্ডুলিপির কপি বা অনুলিপি ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক তৈরি হয়। এমনকি বিষয়টি ভারতের পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বইটির প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া এক স্পষ্টীকরণ বিবৃতিতে জানিয়েছে, সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের স্মৃতিকথা ‘ফোর স্টারস অব ডেসটিনি’র একমাত্র প্রকাশনার অধিকার তাদেরই। একই সঙ্গে তারা বলেছে, বইটি এখনও কোনোরূপেই প্রকাশিত হয়নি। অননুমোদিতভাবে বইটির পাণ্ডুলিপির কপি ছড়িয়ে পড়ার অভিযোগ এবং সেই বিতর্ক পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর প্রেক্ষাপটেই এই বক্তব্য দিল প্রকাশনা সংস্থাটি। 

ওই বই নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে বিষয়টি নিয়ে বলতে বারবার বাধা দেওয়া হয়েছে। বিরোধী সদস্যদের বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী সদস্যরা অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। প্রস্তাবে সই করেছেন ১১৮ জন বিরোধী সংসদ সদস্য। মঙ্গলবার প্রস্তাবটি পেশের নোটিশ জমা দেন কংগ্রেসের সদস্য গৌরব গগৈ ও কে সুরেশ।

দিল্লি পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে। তারা বলছে, অনুমোদন না পাওয়া একটি প্রকাশনা থেকে অবৈধভাবে তথ্য বা কপি ছড়িয়ে পড়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News