বিশ্বকাপের আগে বিপিএলে ‘পাখির চোখ’ ইমনের

Date: 2025-12-25
news-banner

বিপিএল শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজবে ভারত-শ্রীলঙ্কায়। আইসিসির টুর্নামেন্টটিকে সামনে রেখে ইতিমধ্যে বেশ কটি দল স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনো করেনি। 

বিপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখেই হয়তো বিশ্বকাপের দল ঘোষণা করবে।

সেই সুযোগটাই নিতে চান পারভেজ হোসেন ইমন। বাঁহাতি ওপেনার জানিয়েছেন, বিপিএলে পারফরম্যান্স করেই বিশ্বকাপে যেতে চান। পাখির চোখ করতে চান বিপিএলকে।

এবারের বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলবেন ইমন।

বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন জানিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ থাকবে। তাই ভালো একটা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব, ভালো করতে পারব।’

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে ইমনের।

শারজাহ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেন কাঁটায় কাঁটায় ১০০ রানের ইনিংস। এবার বিপিএলেও সেঞ্চুরি করতে চান তিনি। কত বলে তিন অঙ্ক স্পর্শ করতে চান এমনটা জানতে চাওয়া হলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২ সেঞ্চুরির মালিক বলেছেন, ‘না, বল নির্দিষ্ট নাই (সেঞ্চুরির)। অবশ্যই সবাই চায় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করতে। তাই ওভাবে ভাবছি না, কেবল নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলার চেষ্টা করব।

Leave Your Comments

Trending News