লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদি বর্ডার গার্ড

Date: 2025-12-24
news-banner

সৌদি আরবের মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটে সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল মাঝসমুদ্রে নৌকা বিকল হয়ে পড়া দুই বাংলাদেশি প্রবাসীকে উদ্ধার করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি দুর্ঘটনায় পড়লে তারা সমুদ্রে আটকা পড়েন। সৌদি বার্তাসংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে।

সীমান্তরক্ষী বাহিনী জানায়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা ও প্রাথমিক সেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব বর্ডার গার্ড সব নাবিক ও সমুদ্রযাত্রীদের সমুদ্র নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাত্রার আগে নৌযানের উপযোগিতা ও যান্ত্রিক সক্ষমতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র : সৌদি গ্যাজেট

Leave Your Comments

Trending News